ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:১৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:১৬:৫৭ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। 

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৯৭ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১০ হাজার ৬০১ জন| অনুপস্থিত ছিল ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।

বোর্ডের কর্মকর্তারা জানান, সব কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ কিংবা শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জটিলতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি| প্রথম দিনের পরীক্ষায় কাউকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারও করা হয়নি।

এ বছর রাজশাহী বিভাগের আট জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৪৩টি এবং জয়পুরহাট জেলায় সর্বনিম্ন ১২টি কেন্দ্র রয়েছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী