ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১০:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১০:৪৫:৫১ অপরাহ্ন
আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার
নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘি বরুনীতলা কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা(৩৮) ওই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী এবং মহাদিঘি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওষুধ নিতে ওই কমিউনিটি ক্লিনিকে যায় মহাদিঘি গ্রামের ১১ বছরের এক কন্যা শিশু। এ সময় ক্লিনিকে অন্য কেউ না থাকায় দায়িত্বপ্রাপ্ত সুজা শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে সুজা পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে অভিভাবককে ঘটনা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
ঘটনার পর বুধবার শিশুর পিতা বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
 
স্থানীয় বাসিন্দারা ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন স্বাস্থ্যকর্মী হয়ে যেখানে মানুষ নিরাময় পেতে আসে, সেখানে সে কীভাবে এত নৃশংস হতে পারে? আমাদের শিশুরা এখন সেই ক্লিনিকেই যেতে ভয় পাচ্ছে। প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়। আমরা সুজার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ক্লিনিকগুলোতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, নইলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।
 
উল্লেখ্য, ঘটনার পর বৃহস্পতিবার ক্লিনিকের সামনে প্রতিবাদী জনতা জড়ো হয়ে সুজার বিচারের দাবিতে স্লোগান দেয়। গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও কঠোর শাস্তির আশ্বাস চান তারা।
 
আত্রাই থানার ওসি মাহবুব আলম জানান, মামলা দায়েরের পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাই। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত আসামির অবস্থান নিশ্চিত করি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
 
মামলা সূত্রে জানা যায়, থানার মামলা নং ০২, তারিখ ১ জুলাই ২০২৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪) খ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। খবর লেখা পর্যন্ত আসামিকে নওগাঁ জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী