ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৭:১৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৭:১৪:০২ অপরাহ্ন
কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ভারতীয় সময় বুধবার রাতে কিয়েভের একাধিক জায়গায় রকেট ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এই ঘটনায় ২৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহত ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার সকালেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে কোন সময় রাশিয়া আক্রমণ চালাতে পারে। কিয়েভেই আক্রমণ হতে পারে বুঝে রাজধানীর কিছু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। আক্রমণের পর তিনি বলেছেন, ইউক্রেন এই হামলার যোগ্য জবাব দেবে। ‌ এর সঙ্গে আন্তর্জাতিক দুনিয়াকে মস্কোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

মস্কোর তরফে বলা হয়েছে, রাশিয়ায় জনবসতি এলাকায় ইউক্রেনের হামলার জবাবে তারা কিয়েভের সামরিক ঘাঁটিতে আক্রমণ শানিয়েছে।‌ অন্যদিকে ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসক তৈমুর তকাচেনকো একাধিক আন্তর্জাতিক নিউজ এজেন্সির সাংবাদিকদের ধ্বংসের ছবি পাঠিয়ে দাবি করেছেন হামলা চালানো হয় জনবসতি এলাকায়। এই হামলা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক যুদ্ধ বিধির বিরোধী।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, রাজধানীতে আগেও রাশিয়া হামলা চালিয়েছে। মৃতের সংখ্যাও অতীতে বেশি ছিল। তবে বুধবারের আক্রমণ ছিল ভিন্ন প্রকৃতির। সীমিত এলাকায় লাগাতার বোমাবর্ষণ করে রাশিয়ার সেনা।

মেয়র জানিয়েছেন ৭ ঘন্টা ধরে চলা এই হামলার জেরে শহরের কয়েক হাজার মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নিয়েছেন। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একটি খাদ্য ভান্ডার। এর ফলে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিনষ্ট হয়েছে। ‌তার জেরে কিয়েভে খাদ্য সংকটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এমনিতেই ইউক্রেনের শহরগুলিতে খাদ্যের সরবরাহ কম। হাসপাতালগুলিতেও ভয়াবহ পরিস্থিতি। অসামরিক হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বড় অংশকে মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের হাসপাতালগুলিতে চলছে ওষুধের তীব্র সংকট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী