ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৭:৩১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৭:৩১:৪০ অপরাহ্ন
সিংড়ায় গভীর রাতে  স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই
নাটোরের সিংড়ায় গভীর রাতে এক স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো পালার খড়, তাতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​শুক্রবার (৩ জুলাই) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দপ্তরীর নাম মোঃ মিন্টু আকন্দ। তিনি আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে কর্মরত আছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখে পাড়ার লোকজন আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। মূহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মটর পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৪টি খড়ের পালার মধ্যে ৩টিই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোনো রকমে কেবল ১টি পালা রক্ষা করা সম্ভব হয়েছে।

​ক্ষতিগ্রস্ত মিন্টু আকন্দের প্রতিবেশী ও গ্রাম্য চিকিৎসক হাবিবুর রহমান জানান: ​"আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর খবর দেওয়া হয়নি। বাকি একটি পালার আগুন আমরা নিজেরাই স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং সফল হয়েছি।"

ক্ষতিগ্রস্থ মিন্টু আকন্দ জানান, "কিছুদিন আগেই খড় ব্যবসায়িরা আমার এই ৪টি পালার দাম দিতে চেয়েছিল ২ লাখ ২০ হাজার টাকা। আমি আরও একটু ভালো দামের আশায় বিক্রি করিনি। এর মধ্যেই আমার এমন সর্বনাশ হয়ে গেল, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।"

​এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী