ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৭:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:১৩:১৪ অপরাহ্ন
স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার
রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চাঁন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাঁন মিয়ার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে মুক্তি ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে চাঁন মিয়া ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরে শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় মিথুন তাকে গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদ করলে মিথুন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মিথুন পাশের একটি বাড়িতে ঢুকে আত্মগোপন করেন। পরে চাঁন মিয়া সেখানে গেলে মিথুন আবারও তাকে বেধড়ক মারধর করেন। এতে চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মিথুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেনন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মণ্ডল গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী