ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৮:০৭ অপরাহ্ন
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো: সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে দীর্ঘ সময় পার হলেও তিন শিশু পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট