ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৩৬:৪০ অপরাহ্ন
‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য চলছে। ছ’দিন ধরে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে খামেনেই এবং তাঁর আত্মীয়দের শেষবিদায় জানাবে জনতা। সেই আবহে আবার ইরানকে নিশানা করে বার্তা উড়ে এল সুদূর আমেরিকা থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এবং আমেরিকার সেনাবাহিনী ইরানকে গুঁড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এ-ও জানান, খামেনেইয়ের শেষকৃত্যের জন্য তিনি ইরানকে ‘ছ’দিনের ছুটি’ দিয়েছেন। অর্থাৎ, তাঁর ইঙ্গিত, খামেনেইয়ের শেষকৃত্য মিটলে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে পারে আমেরিকা এবং ইরান।

ট্রাম্পের কথায়, ‘‘আমরা একদিনেই ভেনেজ়ুয়েলাকে হারিয়েছি, আর ইরানকে যুদ্ধে নাস্তানাবুদ করে ছেড়েছি। কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোনোর জন্য ইরান মরিয়া হয়ে রয়েছে। আমরা ভাল মানুষ বলে একটা শেষকৃত্যের জন্য ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি।’’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু করেছিল আমেরিকা। সেই সংঘাতে জড়ায় ইজ়রায়েলও। আর প্রথম দিনের হামলাতেই প্রাণ হারান আলি খামেনেই। এত দিন তাঁর দেহ কফিনবন্দি করে রাখা হয়েছিল। চার মাসের বেশি সময় পর আলি খামেনেই এবং তাঁর নিহত পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত, মৃত্যুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করাই রীতি। তবে যুদ্ধের আবহে সেই রীতির ব্যতিক্রম ঘটে।

কবে খামেনেইয়ের দেহের শেষকৃত্য করা হবে, তা নিয়ে জল্পনা ছিল। গত মাসে আমেরিকা এবং ইরানের মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ার পরই শেষকৃত্য সম্পন্ন করার তারিখ চূড়ান্ত হয়। ঠিক হয়, আমেরিকা প্রতিষ্ঠার ২৫০ তম বার্ষিকীতে, অর্থাৎ ৪ জুলাই খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের শেষবিদায় জানানোর প্রক্রিয়া শুরু হবে।

বাবার শেষকৃত্যে যোগ দিতে পারছেন না আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। বর্তমানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। খামেনেইয়ের মেজোপুত্র মোজতবার উপর হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোজতবার ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে এমনই দাবি বিভিন্ন সংবাদমাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত