ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১০:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১০:১১:০০ অপরাহ্ন
সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী
মৌনী রায় সদ্য তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও মৌনী কিংবা তাঁর স্বামী বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। এর মাঝেই মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সাংবাদিক তথা নেটপ্রভাবী সিমি চন্দোক। তিনি দাবি করেন, বলিপাড়ার তারকাদের সব গতিবিধির খবর রাখেন তিনি। সম্প্রতি অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রনৌতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়েও মন্তব্য করেন। এ বার সিমির নিশানায় মৌনী। তিনি বলেন, ‘‘মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন।’’

বলিউডের বেশ কিছু তারকা কিংবা তাঁদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বেরাতে দেখে গিয়েছে। তাঁদের মধ্যে মৌনী অন্যতম। এক বার নয়, একাধিক বার তাঁকে খানিক টলমল অবস্থায় দেখা গিয়েছে। ২০২৫ সালের বছর শুরুর দিকের একটি ভিডিয়োয় মৌনীকে দেখা যায় তাঁর স্বামী সূরজ ও বান্ধবী দিশা পটানীর সঙ্গে পানশালা থেকে বেরাতে দেখা যায়। যেদিন নায়িকা পানশালা থেকে বেরাতে গিয়ে রাস্তা পড়ে যান। কোনওমতে তাঁর স্বামী তুলে নিয়ে গাড়িতে বসান। মৌনীর এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে যায় এবং এর কারণে বেশ সমালোচিত হন নায়িকা। সেই সময় অনেকেই প্রশ্ন তোলেন ‘তিনি কি মদ্যপ’? যদিও এই প্রসঙ্গে কখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। এ বার সিমি বলেন, ‘‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনও ভিডিয়ো দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!’’

তবে শুধু এই ঘটনা নয়। মৌনীর ব্যক্তিগত জীবন বার বার আলোচিত হয়েছে সমাজমাধ্যমে। অনেকের মতে মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’ শুধু দিশার সঙ্গে সম্পর্কের গুঞ্জনই নয়, দুবাইয়ের ব্যবসায়ী সূরজের কাছ থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়েছেন অভিনেত্রী, এমনও শোনা যায়। যদিও সে সব অভিযোগ নস্যাৎ করে দেন মৌনীর প্রাক্তন স্বামী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী