ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০৫:০০ অপরাহ্ন
রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার
রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আওতাধীন থানাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি, রাতভর টহল এবং নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। 

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন জেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বহু মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে মাদক ব্যবসার জন্য আলোচিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতেও নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। ডিআইজি ও এসপির নেতৃত্বে গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে কোনো ধরনের মাদক চোরাচালান বা কারবার পরিচালিত না হতে পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে। 

স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের কারণে মাদক কারবারিদের কার্যক্রম আগের তুলনায় অনেকটাই সংকুচিত হয়েছে। রেঞ্জ পুলিশের পক্ষ থেকে মাদকের পাশাপাশি জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় সংশ্লিষ্ট পুলিশ সুপারদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। রাতের টহলও আগের তুলনায় বাড়ানো হয়েছে।

জানা যায়, রাজশাহী রেঞ্জের আওতাধীন ৯৬টি থানাকে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর করতে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিভিন্ন থানার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।এছাড়া মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী