ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০১:২৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:২৪:২৮ পূর্বাহ্ন
বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই
বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে নিষিদ্ধ আকাশসীমায় অবৈধভাবে উড়ানো ড্রোনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এফবিআই ৬০০টিরও বেশি ড্রোন জব্দ করেছে। সংস্থাটি জানিয়েছে, ১১ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকে বিশ্বকাপ ভেন্যুগুলোর আশপাশে এসব ড্রোন উড়ানো হচ্ছিল, যা অস্থায়ী উড়ান-নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

এফবিআই জানায়, স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত অপারেটরদের সঙ্গে সমন্বয় করে তারা বিশ্বকাপের ম্যাচ ভেন্যু এবং ফ্যান ফেস্ট এলাকায় ড্রোন তৎপরতা নজরদারি করছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আকাশসীমা নিয়ন্ত্রণ করে এবং ড্রোন পরিচালনাকারীদের সংশ্লিষ্ট বিধিনিষেধ মেনে চলার দায়িত্ব তাদের নিজেদের। অধিকাংশ লঙ্ঘনের ঘটনায় জরিমানা এবং ড্রোন জব্দ করা হয়েছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ে ড্রোনবিরোধী নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এফবিআই। শুধু কানসাস সিটিতেই বিশ্বকাপ-সংক্রান্ত অনুষ্ঠানের বাইরে এখন পর্যন্ত ৩২টি ড্রোন জব্দ করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি আর. ম্যাথিউ প্রাইস বলেন, নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন ওড়ানো শুধু অবৈধ নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও। আমাদের কমিউনিটি এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আকাশকে ড্রোনমুক্ত রাখতে বদ্ধপরিকর। কেউ নিয়ম ভঙ্গ করলে তা কর্তৃপক্ষকে জানান। আর অবৈধভাবে ড্রোন ওড়ানোর আগে দু’বার ভাবুন,আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিচার বিভাগ ব্যবস্থা নেবে।

এদিকে, জুনের মাঝামাঝি ডালাসে বিশ্বকাপ ম্যাচ চলাকালে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের আকাশসীমায় নিবন্ধনবিহীন ড্রোন উড়ানোর অভিযোগে হন্ডুরাসের নাগরিক ৩৩ বছর বয়সী লুইস মরিসিও ফ্লোরেস অর্ডোনেজের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি একটি নিবন্ধনবিহীন ডিজেআই মিনি ৩ প্রো ড্রোন ব্যবহার করে ম্যাচ চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় উড়ান পরিচালনা করেন। এফবিআই কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি শনাক্ত করে এবং টাস্কফোর্সের সদস্যরা ড্রোন পরিচালনাকারীকে খুঁজে বের করেন। বর্তমানে তিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিশ্বকাপ ম্যাচের তিন ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট স্টেডিয়ামের আকাশসীমায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকে এবং ম্যাচ শেষ হওয়ার পর আরও তিন ঘণ্টা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী