ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময়

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন
ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময়
ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় পুলিশ কমিশনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তারা কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে চেম্বারের নেতাদের মতামত জানতে চান। এ সময় চেম্বারের নেতারা রাজশাহী মহানগরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

তবে তারা অভিযোগ করেন, ভবন নির্মাণের সময় কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী জোরপূর্বক নিম্নমানের নির্মাণসামগ্রী কিনতে চাপ সৃষ্টি করে। এছাড়া মহানগরের কিছু এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতাও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব বিষয়ে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা পুলিশের প্রতি আহ্বান জানান।

জবাবে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহী মহানগরে ব্যবসা ও শিল্পের বিকাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী আইনশৃঙ্খলাজনিত সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্মাণসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নাগরিকরা তাদের পছন্দের বিক্রেতার কাছ থেকেই স্বাধীনভাবে পণ্য কিনবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাউকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করতে বা প্রভাব বিস্তার করতে পারবে না। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, অপরাধে জড়িত কিশোরদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং গঠন ও বিস্তার রোধে প্রতিটি থানায় সচেতনতামূলক সভা আয়োজন এবং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আরএমপি জননিরাপত্তা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং বিনিয়োগ-সহায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী