ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৫:০৪:৫১ অপরাহ্ন
লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড
 
নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনের আলামতসহ সৌরভ ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৬ জুলাই) রাতে উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
 
জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে লালপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় সৌরভ ইসলামকে আটক করা হয়। পরে তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সাথে জড়িত ছিল এবং এলাকায় মাদক সেবনের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।”
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল