ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:০৬:১৬ অপরাহ্ন
লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি ২০২৬ এর বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক (অর্থ) আমিনুল হক, শিক্ষাবৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণীর মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী