ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৪:৫৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৪:৫৮:৪৫ অপরাহ্ন
​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার নগরীর বহরমপুর (সিটি বাইপাস) এলাকার হাশেম প্লাজার পঞ্চম তলায় সময়ের কথা ২৪ ডটকমের প্রধান কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী এডিটরস ফোরামের সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা. আবদুল আউয়াল, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। আরইউজের সহসভাপতি, দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চিফ রিপোর্টার মঈন উদ্দিন, সময়ের কথা ২৪ ডটকম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি এবং রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিক ও সুধীজন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময়ের কথা ২৪ ডটকমের সম্পাদক ইয়াকুব শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা| রাজশাহী এডিটরস ফোরামের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল, সহসভাপতি মঈন উদ্দিন, নির্বাহী সদস্য সোহেল মাহবুবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অতিথিবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সময়ের কথা ২৪ ডটকম রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে প্রচেষ্টা অব্যাহত রাখবে। আগামী দিনেও সত্য ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে পাঠকের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সময়ের কথা ২৪ ডটকমের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের টি-শার্ট (গেঞ্জি) ও মগ উপহার দেওয়া হয় এবং আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী