ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১০:৪৯ অপরাহ্ন
মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ ছবি: সংগৃহীত
ছবির শুটিং শেষ হতেই আইনি জটিলতায় কঙ্গনা রনৌত অভিনীত ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাই কোর্টে জিয়োস্টার-এর বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিয়োস। সংস্থার দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।

চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহেলের পরিচালনায় ছবির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। সেই সময়েই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় ‘ফ্যান্টম স্টুডিয়োস’।

সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিক বার জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি, প্রকাশ্যে আইনি নোটিসও জারি করা হয়। কিন্তু তাতে কোনও ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।

আরও একটি সূত্রের দাবি, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানার পরেই আইনি পথে এগোয় ফ্যান্টম স্টুডিয়োস। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সমালোচক এবং দর্শক— সর্বত্রই প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দু’টি জাতীয় পুরস্কারও জেতে। সেরা অভিনেত্রীর সম্মান পান কঙ্গনা।

ছবিটির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্তেনা এবং বিকাশ বহেল মিলে গড়ে তুলেছিলেন সেই প্রযোজনা সংস্থা। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও, ২০২১ সালে ফ্যান্টম স্টুডিয়োস নামে নতুন ভাবে পথচলা শুরু করে সংস্থাটি।

ফ্যান্টম স্টুডিয়োসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই সূত্রেই ছবির সিক্যুয়েল বা অন্য কোনও কাজ তৈরির অধিকারও তাদের রয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছিল, ‘কুইন’-এর উপর ভিত্তি করে কোনও সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা এবং সমঝোতার উদ্যোগ চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে। এখন এই আইনি লড়াইয়ের প্রভাব ‘কুইন ২’-এর মুক্তির উপর পড়ে কি না, সেই দিকেই নজর বলিউ়ডের একাংশের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ