ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১০:২৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১০:২৩:৩৭ অপরাহ্ন
শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা
‘কিং’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তিন বছর পর ফের শীতের মরসুমে বড়পর্দায় দেখা যাবে ‘বাদশা’কে। বর্তমানে ছবির শুটিং চলছে জোরকদমে। প্রথমবার মেয়ে সুহানাকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করবেন শাহরুখ। অগাস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। মেয়ে সুহানার বড়পর্দায় ডেবিউ ছবি এটি, তাই নিজের সবটা উজাড় করে দিচ্ছেন বাবা শাহরুখ। শোনা যাচ্ছে, গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বাজেট সাড়ে চারশো কোটি টাকা।

একটি সূত্রের খবর, 'কিং' ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্টদলের সদস্যরা। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য না কি আগে দেখা যায় নি। এছাড়াও ছবির ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই কাজের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ় এন্টারটেইনমেন্ট'। শুরুতে যে মানের ছবি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়ে অনেক বড় মাপের ছবি তৈরি করা হচ্ছে। এই ছবির মাধ্যমেই সুহানাকে লঞ্চ করতে চলেছেন শাহরুখ। তাই কোনও খামতি রাখতে চান না তিনি।

এটি শাহরুখের কেরিয়ারেও সাম্প্রতিক সময়ের নিরিখে সবচেয়ে বড় বাজেটের ছবি। এর আগে 'জওয়ান' ছবিটি ৪০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল। আর 'পাঠান' ছবির বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। তবে সূত্রের খবর, এই ছবিটি বাজেটের দিক থেকে 'জওয়ান'-কেও টেক্কা দেবে। 'কিং' ছবিটি প্রায় ৪৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে। প্রচারের খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই সাড়ে চারশো কোটি টাকার মধ্যে ধরা নেই।

এর আগে ‘কিং’ নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খানের পরিচালনায় হৃতিক রোশন ছিলেন মুখ্য চরিত্রে। পরে সেই ছবি আর হয়নি। তখন নাদিয়াদওয়ালা এর ‘রাইট’ বিক্রি করেন রেড চিলিজ় এন্টারটেইনমেন্টকে। এই ছবির পোস্টার মুক্তির পর থেকেই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে। শাহরুখ খান, সুহানা খান ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কপূর, জ্যাকি শ্রফকে। বাংলা থেকে ছবিতে একটি চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কেও। ছবির সঙ্গীত পরিচালনায় সচিন-জিগর। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী