ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৮:৪২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৮:৪২:৫০ অপরাহ্ন
ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি
রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ডুবির বিলে কীটনাশক ব্যবসায়ীর পরামর্শে ভুল ওষুধ প্রয়োগ করায় মাছের মড়ক ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। মাছ চাষিরা বলেন, মোহনপুর উপজেলার শ্যামপুর হাটের মেসার্স মহসিন কৃষি ঘরের (কীটনাশক  ব্যবসায়ী) স্বত্বাধিকারী মহসিন আলীর পরামর্শে পেসকিল (১০ইসি) ওষুধ প্রয়োগ করেন। এর পর থেকেই মাছের মড়ক দেখা দিয়েছে।এই কীটনাশক সাধারণত ফসলের পোকামাকড় দমনে ব্যবহার করা হয়।

এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা কীটনাশক ব্যবসায়ীর দোকান বন্ধসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে,তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন প্রায় ১৩০ বিঘা আয়তনের ডুবির বিল ইজারা মাছ চাষ করছেন কয়েকজন মাছ চাষি।ইতিমধ্যে বিলে রুই, কাতল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ মণ মাছের পোনা ছাড়া হয়েছে।

মাছ চাষি রুপ কুমার বলেন, গত সোমবার বিকেলে  মহসিন আলীর পরামর্শে তার কীটনাশক দোকান থেকে পেসকিল (১০ইসি) ওষুধ মাছের রোগবালাই প্রতিরোধ করার জন্য প্রয়োগ করেন। এরপর থেকেই বিলে মাছের ভয়াবহ মড়ক দেখা দিয়েছে।এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।পরে কোম্পানির লোকের কাছে খোঁজ নিয়ে তারা জানতে পারেন এগুলো ফসলের পোকামাকড় দমনে ব্যবহার করা হয়। তিনি বলেন,এর আগেও মহসিন কৃষি ঘর থেকে ওষুধ কিনে পুকুরে প্রয়োগ করে বাবলুর পুকুরের মাছ মরে যায়।এ ঘটনায় মহসিন এক লাখ টাকা জরিমানা দিয়েছেন।

স্থানীয়রা জানান,মহসিন কৃষি ঘরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগ রয়েছে।তাদের গুদাম ও বাড়িতে অভিযান দিয়ে কীটনাশক উদ্ধার ও পরীক্ষাগারে পঠিয়ে পরীক্ষা করানো হলে এর সত্যতা পাওয়া যাবে।তারা মহসিন কৃষি ঘরের গুদাম ও বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মহসিন কৃষি ঘরের স্বত্বাধিকারী মহসিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,পেসকিল (১০ইসি) ফসলের পোকামাকড় দমনের পাশাপাশি মাছের রোগবালাই দমনেও ব্যবহার করা হয়।

তিনি বলেন, অনেকেই এই ওষুধ পুকুরে প্রয়োগ করেছেন কারো কোনো সমস্যা হয়নি।তিনি বলেন, নানা কারনে মাছের মড়ক হতে পারে এটা তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়। তিনি আরো বলেন,মাছ চাষিদের ডাকা হয়েছে বসে সমস্যার সমাধান করা হবে।

এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম বলেন, তারা কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২