ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০০:১৯ অপরাহ্ন
মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ইসমাইল সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেব । নিহত ইসমাইল সরদার ওই গ্রামের মৃত তহির সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে আমন মৌসুমের প্রস্তুতি হিসেবে ক্ষেতের আইল বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে দেখতে পান- বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে প্রত্যক্ষদর্শী কৃষক ছারউদ্দিন জানান, তিনিও পাশের জমিতে কাজ করছিলেন ।

সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় ।পরে ঘটনাস্থলে গিয়ে ইসমাইল সরদারকে মাঠে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি বুঝতে পারেন, ইসমাইলের মৃত্যু হয়েছে।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতের বিকট শব্দ শোনার পর খবর পাই, ইসমাইল সরদার মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন । মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতে ইসমাইলের মৃত্যু হয় বলে জানা গেছে ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা