ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার?

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০৫:৫২ অপরাহ্ন
নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার?
‘লক আপ সিজ়ন ২’-এ এসেই অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা জানিয়েছেন, গৌরব খন্নার সঙ্গে বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁর। যদিও বাইরে সে সব বোঝার উপায় ছিল না। গৌরব বরাবরই তাঁর স্ত্রীর হাসি থেকে সৌন্দর্যের প্রশংসা করেছেন।

অথচ, প্রায় দশ বছরের দাম্পত্যজীবনে ইতি টানতে চলেছেন তাঁরা। বিবাহবিচ্ছেদের আগে আলাদা থাকছেন। সেই সময় রিয়্যালিটি অনুষ্ঠানে যান তিনি। এরই মধ্যে আকাঙ্ক্ষা জানান, বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তিনি আসলে উভকামী। গৌরবের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের পর কী করবেন? নিজের পরিকল্পনা জানালেন অভিনেত্রী।

আকাঙ্ক্ষা সম্প্রতি ‘লক আপ’ নামের এক রিয়্যালিটি অনুষ্ঠানে জানান, গৌরবের সঙ্গে বিচ্ছেদের পর আর কোনও সম্পর্কে জড়াবেন না। বরং বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন। এক প্রতিযোগীকেই নিজের পরিকল্পনা প্রসঙ্গে আকাঙ্ক্ষা বলেন, ‘‘আমি খুব অল্প বয়সে বিয়ে করি। তখন আমার ২৪ বছর বয়স। তাই আমি আর বিয়ে করতে চাই না। আমি আর কারও অধীনে থাকতে চাই না।” আকাঙ্ক্ষা সাফ জানিয়েছেন, তিনি নিজের মা-বাবার সঙ্গেও থাকবেন না। বাকি জীবনটা একাই কাটাবেন। যদিও দিনকয়েক আগেই আকাঙ্ক্ষা জানান, তিনি নারীদের সঙ্গে সবচেয়ে বেশি নিরাপদবোধ করেন।

এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, “বিয়ের আগে আমি উভকামী ছিলাম। কয়েক জন মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। খুব গভীর বা ঘনিষ্ঠ সম্পর্ক নয়, তবে কয়েক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। আমার মেয়েদের ভাল লাগে।”

মহিলাদের প্রতি আকর্ষণের কথাও অকপটে স্বীকার করেন আকাঙ্ক্ষা। তিনি বলেন, “আমি মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করি। আমার মনে হয়, ওরাই আমার নিরাপদ আশ্রয়। ছোটবেলা থেকেই আমার মনে হত, এই পৃথিবীটা পুরুষদেরই বেশি দখলে। তাই স্বাভাবিক ভাবেই মানুষ মায়ের কাছে যায়, বোনের কাছে যায়। তাঁদের কাছ থেকে যে স্বস্তি আর ভালবাসা পাওয়া যায়, সেটা আমার খুব প্রিয়।”

যদিও গৌরব জানান, আকাঙ্ক্ষার প্রতি তাঁর ভালবাসা কমবে না। তিনি স্ত্রীর পাশে থাকবেন সবসময়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী