ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:২২:৫২ অপরাহ্ন
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে সুইৎজ়ারল্যান্ড। তার আগে সে দেশের কোচ হুঁশিয়ারি দিয়ে রাখলেন আর্জেন্টিনার উদ্দেশে। জানালেন, তাঁর দলের ক্ষমতা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়ার। আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়ে পারে সুইৎজ়ারল্যান্ড।

কাবো ভার্দে এবং মিশরের বিরুদ্ধে প্রকট হয়েছে আর্জেন্টিনার দুর্বলতা। সেটাকেই কাজে লাগানোর স্বপ্ন দেখছে সুইসরা। কোচ মুরাত ইয়াকিন বলেন, “ওদের গত দুটো ম্যাচ দেখে এটুকু বুঝতে পেরেছি, দলটার মধ্যে দুর্বলতা রয়েছে। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় বিপক্ষের সমীহ ইতিমধ্যেই আদায় করে নিতে পেরেছি। কৌশলগত ভাবে একটা উত্তেজক ম্যাচ হতে চলেছে। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের কাঁপিয়ে দিতে পারি। সুইৎজ়ারল্যান্ডের মতো দেশের কাছে আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা দুর্দান্ত মুহূর্ত। তাই প্রচুর প্রত্যাশা রয়েছে। আমার মনে হয় কয়েক ঘণ্টা, হয়তো একটা দিন লেগে যাবে কী হয়ে চলেছে সেটা বুঝতে।”\

সুইৎজ়ারল্যান্ডের মিডফিল্ডার জিব্রিল সো-ও একই কথা বলেছেন। তাঁর কথায়, “আমাদের কাছে একটা দারুণ ম্যাচ হতে চলেছে। আমরা প্রথম বার এমন একটা দেশের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছি, যারা ট্রফি জেতার অন্যতম দাবিদার। খুব কঠিন ম্যাচ হতে চলেছে। কিন্তু আমাদের জেতার সুযোগ রয়েছে। আমরা বড় দলকে হারানোর ক্ষমতা রাখি। সম্প্রতি ফ্রান্সের মতো দলকেও হারিয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫