ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:২৫:৩৩ অপরাহ্ন
মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) শ্যামপুর হাটের আলোচিত কীটনাশক ব্যবসায়ী মেসার্স মহসিন কৃষি ঘরের স্বত্বাধিকারী মহসিন আলীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে,বৃহস্পতিবার (৯জুলাই) মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে মহসিন কৃষি ঘরের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার করা ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের  অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় দোকানের স্বত্ত্বাধিকারী মহসিন আলীর  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিনের প্রসিকিউশনে ও পুলিশ ফোর্সের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

এদিকে স্থানীয়রা নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অপরদিকে উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী