ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নগরীর কর্ণহারে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫১:৩৩ পূর্বাহ্ন
নগরীর কর্ণহারে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার নগরীর কর্ণহারে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
রাজশাহী নগরীর কর্ণহারে ১০ম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণ মামলার মূলহোতা মুরসালিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুন) দুপুর পৌনে ১টায় নগরীর বেলপুকুর থানাধীন বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ মুরসালিন (১৬), সে নগরীর কর্ণহার থানার বাতাসমোল্লা গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, অপহৃত নাবালিকা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের সময় মুরসালিন প্রায়ই কু-প্রস্তাব-সহ বিভিন্ন ভাবে উত্যক্ত করত।

গত (১৬ জুন) সকাল ১০টায় ছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বের হলে মুরসালিন ও তার অন্যান্য সহযোগীদের সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় কর্ণহার থানাধীন ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে আটক রাখে।

এরপর (২২ জুন) কর্ণহার থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কর্ণহার থানায় অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার দুপুর পৌনে ১টায় বেলপুকুর বাইপাস মোড় থেকে মুরসালিনকে গ্রেফতার করা সহ ছাত্রীকে উদ্ধার করে।

এ ব্যপারে গ্রেফতার মুরসালিনের বিরুদ্ধে নগরীর কর্ণহার থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কর্ণহার থানা পুলিশ।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের