ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:১৩:৩১ অপরাহ্ন
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজশাহীর পুঠিয়ায় জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলন করে মোসাঃ বিউটি খাতুন তার বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হামলা, জমি দখলের চেষ্টা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বিউটি খাতুন লিখিত বক্তব্যে দাবি করেন, ২০২২ সালে আত্মীয়ের অনুরোধে ফয়জুন নেছা বৃষ্টিকে আশ্রয় দেওয়ার পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বৃষ্টি ও তার পরিবারের অনুরোধে ৭ লাখ টাকা ধার দেওয়া হলেও তা ফেরত না পেয়ে দায়ের হওয়া একটি মামলায় তিনি সাক্ষী হন। এরপর থেকেই তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মিথ্যা মামলায় জড়ানো, চাকরি নষ্ট, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ফজলুল বারী দুলু, উজ্জ্বল, মুন, পলাশ, সাত্তার, রনি, ইয়াসমিন, কামরুল, বৃষ্টিসহ কয়েকজন তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করছেন। পাশাপাশি প্রতিবেশী সুফিয়া বেগমের পরিবারের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ১০ জুন হামলার শিকার হয়ে তিনি ও তার স্বামী আহত হন বলে দাবি করেন। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে এবং ঘটনার পরও বিভিন্নভাবে হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিউটি খাতুন তার দাদি শাশুড়ি শহর বানুকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি দাবি করেন, এর আগে তার বিরুদ্ধে আয়োজিত দুটি সংবাদ সম্মেলনে যে অভিযোগ আনা হয়েছিল, সেগুলোও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে শহর বানু অভিযোগ করেন, অসুস্থতার সুযোগ নিয়ে তার বড় ছেলে আলম জোরপূর্বক টিপসই নিয়ে তার নামে থাকা তিন কাঠা জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। তার মেয়ে সুফিয়া বেগমের দাবি, মায়ের শেষ সম্বল ওই জমি কৌশলে দখল করা হয়েছে। জমি ফেরত চাইতে গিয়ে তারা হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে মুক্তি খাতুন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তারাই দীর্ঘদিন ধরে হামলা, ভয়ভীতি ও মিথ্যা অপপ্রচারের শিকার। গত ১০ জুন প্রতিপক্ষের হামলায় তার শাশুড়ি সুফিয়া বেগম গুরুতর আহত হন এবং এ বিরোধে রাজশাহী বিজ্ঞ আদালতে ও উপজেলা ভূমি অফিসে মামলা চলমান রয়েছে। তিনি বলেন, আইনের প্রতি তাদের আস্থা রয়েছে, তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।

আত্মীয়ের অনুরোধে আশ্রয় এবং বিরোধের বিষয়ে জানতে চাইলে ফয়জুন নেছা বৃষ্টি বলেন, বিউটি খাতুন তার গর্ভধারিণী মা। তার বিরুদ্ধে আনা মাদকাসক্তিসহ সব অভিযোগ মিথ্যা। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে যে কোনো শাস্তি মেনে নেবেন বলেও তিনি দাবি করেন।

বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, বিষয়টি পারিবারিক বিরোধ। তিনি কয়েকবার উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেছেন। 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী