ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৭:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৭:৫৩:২৯ অপরাহ্ন
স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
এক বুক স্বপ্ন নিয়ে পবিত্র কোরআন শেখার আশায় ঘর ছেড়েছিল ৯ বছরের শিশু সোনিয়া আক্তার। বাবা-মায়ের কোল খালি করে সে থাকত মাদ্রাসার আবাসে। কিন্তু একটি নির্মম দুপুর মুহূর্তেই কেড়ে নিল সেই নিষ্পাপ প্রাণ, স্তব্ধ করে দিল একটি পরিবারের সব আনন্দ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোনিয়ার এই মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

​শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার লাইটিং ব্রিজ-সংলগ্ন ‘কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে ঘটে এই বুকফাটা দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে দিনটি শুরু হয়েছিল সোনিয়ার। শুক্রবার দুপুর ১টার দিকে তীব্র গরম থেকে নিস্তার পেতে সোনিয়াসহ কয়েকজন সহপাঠী মাদ্রাসার ঠিক পাশেই বৃষ্টির পানিতে টইটুম্বুর হওয়া একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু আনন্দের সেই মুহূর্তটি যে এত দ্রুত বিষাদে রূপ নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ​সাঁতার না জানা ছোট্ট সোনিয়া হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে সহপাঠীকে হাবুডুবু খেতে দেখে ভয়ে চিৎকার শুরু করে অন্য শিশুরা।

তাদের চিৎকার শুনে মাদ্রাসার শিক্ষকেরা ছুটে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুরের অথৈ পানি থেকে সোনিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। সবাইকে কাঁদিয়ে ততক্ষণে না-ফেরার দেশে চলে গেছে ফুটফুটে শিশুটি। ঘটনাস্থলেই তার চিরবিদায় ঘটে। নিহত সোনিয়া আক্তার পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী এলাকার সোহেল রানার মেয়ে। সে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিল। মেয়ের এমন আকস্মিক ও করুণ মৃত্যুর খবর যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন কান্নার রোলে ভারী হয়ে ওঠে চারপাশ। মা-বাবার বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে উপস্থিত প্রতিবেশীদের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। সহপাঠীরা তাদের প্রিয় খেলার সাথিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান ​"এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী