ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৬:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৬:৪০:৩০ অপরাহ্ন
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আনোয়ার হোসেন মোল্লার মৃত্যু হয়।নিহত আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

নিহতের চাচা আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপঝোখ চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা ও তার ভাই মনির হোসেন মোল্লার ওপর হামলা চালান। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ার ও মনিরকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ৯ জুলাই তাকে রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

ছুরিকাঘাতের ঘটনায় আহত মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গত ২৮ জুন ধামরাই থানায় খোকন মোল্লা, তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভাইয়ের ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ