ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৭:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৭:০৫:০২ অপরাহ্ন
সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা  অপসারণ কাজের উদ্বোধন সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষি জমি এবং জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় এই জনকল্যাণমূলক কাজের  উদ্যোগ নেওয়া হয়েছে।

​শনিবার (১১ জুলাই) সকাল ৮টায় দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপি আনুর পক্ষে এই কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।


​উদ্বোধনকালে  উপস্থিত ছিলেন, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক  মিলন হোসেন মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হিরাদুল ইসলাম ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির,পৌর যুবদলের আহবায়ক এ্যাড. নাজমুল হক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও এমপি'র একান্ত সচিব কাজল সরকার ,যুব নেতা এবি সিদ্দিক,কলম ইউনিয়নের ছাত্রদলে সদস্য সচিব সামিউল ইসলাম প্রমুখ।

​কচুরিপানা অপসারণের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, দীর্ঘ দিন ধরে বিলের একাংশে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর ফলে স্থানীয় কৃষক ও জেলেদের নৌকা চলাচল ও মাছ ধরার কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

​তিনি আরও বলেন, "জনসাধারণের এই দীর্ঘদিনের সমস্যা নিরসনে নাটোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের নির্দেশনায় এই কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এটি সম্পন্ন হলে বিলে অবাধে মাছ ধরা ও যাতায়াত সহজ হবে। পাশাপাশি আগামী বোরো মৌসুমে কৃষকরা কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে ধান চাষ করতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী