ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে জমি নিয়ে বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু ডিম দিয়ে বনিয়ে ফেলুন ‘ফিউশন স্ল্যাক্স’, রইল ৩ মুখরোচক রেসিপি পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে স্ত্রীকে হত্যা করে পালিয়েও রেহাই মিললো না স্বামীর! লক্ষ্মীপুরে হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কেরানীগঞ্জের আমান প্লাস্টিক কারখানায় আগুন. মৃত্যু ১ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ছাত্রবিক্ষোভে পালাবদল এ বার সার্বিয়াতেও! চা পানে কমে স্ট্রোকের ঝুঁকি, তবে কিছু ভুল ভুলেও করবেন না! রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০১:৩৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০১:৩৬:১৭ পূর্বাহ্ন
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি
নওগাঁর রাণীনগরের খোকন সরদার নামে এক অসহায় পরিবারের শেষ সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় দিশেহারা হয়ে পরেছে পরিবারটি।

শুক্রবার রাতে গোয়াল ঘরের তালা কেটে এই গরু তিনটি চুরি করে নিয়ে যায় চোরেরা। খোকন সরদার উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ সরদারের ছেলে।

খোকনের স্ত্রী রুপালী বিবি বলেন,আমরা অসহায় মানুষ। আমাদের কোন সহায় সম্পদ নেই। অন্যের বাড়ীতে কাজকর্ম করে এবং গোয়াল ঘরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করি| শুক্রবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা রয়েছে। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের শেষ সম্বল তিনটি গরুই চোরেরা চুরি করে নিয়ে গেছে। গরু তিনটি প্রায় ৩লাখ টাকা দাম হবে।

তিনি আরো জানান,কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া আছে। গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম। কিন্তু এখন কিভাবে ঋণ পরিশোধ করবো আর সংসার চালাবো তা নিয়ে দিশেহারা হয়ে পরেছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় খোকন সরদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। খোঁজ খবর নিয়ে গরু উদ্ধারের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার