ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজধানীর আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০১:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০১:৩২:৩০ অপরাহ্ন
রাজধানীর আবাসিক হোটেল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল ‘ওসমানী ইন্টারন্যাশনাল’-এর একটি কক্ষ থেকে সেলিম জাহান (৪৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোররাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ গিয়ে ৪১৪ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুমের মেঝেতে সেলিম জাহানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সেলিম জাহান শরীয়তপুর জেলার পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের বাসিন্দা। তারা বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের সময় কক্ষ থেকে তার চিকিৎসা-সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেগুলো থেকে জানা যায়, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন এবং গত ২১ জুন ঢাকায় এসে চিকিৎসার উদ্দেশ্যে হোটেলটির ওই কক্ষ ভাড়া নিয়েছিলেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের আত্মীয়স্বজন হোটেলে এসে মরদেহ শনাক্ত করেছেন। পরে সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী