ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৯:০২:৩৩ অপরাহ্ন
তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাজশাহীর আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সির পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে তরুণ নেতৃত্ব মাহবুব চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাতটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি তানোর পৌর সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রার্থী ঘোষণা ও মতবিনিময় সভায় এ নাম ঘোষণা করা হয়। মাহবুব চৌধুরী তানোর পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তানোর থানা মোড়ে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান 'মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী ও সেক্রেটারি জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীগণ। 
এদিন সভায় বক্তারা বলেন, জনগণের সেবা, সুশাসন ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনের লক্ষ্য নিয়ে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তাঁরা তানোর পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

এদিকে সভায় ১ নম্বর ওয়ার্ডে  নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে জুয়েল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর, ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান এবং ৯ নম্বর ওয়ার্ডে মিনারুলকে সাধারণ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. রোকেয়া, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. নিলুফা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. মাহফুজাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দলটি ধাপে ধাপে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী