ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:০৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:০৫:১৮ অপরাহ্ন
পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে
রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শিব নদীর মাঝ খানে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে।

জানা গেছে,বিগত ১৯৮০ সালে শিব নদীর মাঝখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়।কিন্ত্ত দীর্ঘদিন যাবত বাঁধের তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন করা হয়নি। এতে প্রায় প্রতিবছর বাঁধের কোথাও না কোথাও ভেঙ্গে দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে  অকাল বন্যায় ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে।

স্থানীয়রা জানান,গাংহাটি,মেলান্দী, বেলনাসহ বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে ফেলে বাঁধের জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ করা হয়েছে। বাঁধ ভাঙ্গার জন্য এসব অবৈধ স্থাপনাও অনেকটা দায়ী।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের, আব্দুল লতিফ ও আশরাফ আলী বলেন,কয়েকদিন যাবত তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।কারন বাঁধ ভেঙ্গে গেলে বেলনা, মেলান্দী,গোছা,দেওপুর,ঘাষিগ্রাম,শ্যামপুর,ভিমনগর ও পালশাসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।তারা দ্রুত বাঁধ মেরামতের দাবি করেছেন।

এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাঁধের বেলনা থেকে ভিমনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার চরম ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে বেলনা, তুলসিক্ষেত্র ও স্লুইসগেট এলাকায় বাঁধে ভাঙন দেখা দিয়েছে।দ্রুত বাঁধ মেরামত করা না হলে যেকোনো সময় ভেঙে যেতে পারে।আর এ বাঁধ ভেঙ্গে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপিসহ বিশাল এলাকা প্লাবিত হয়ে পড়বে।এতে কোটি কোটি টাকার ফসল ও মাছের ক্ষতি হবে।
অন্যদিকে সোমবার (১৫ জুলাই) ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক মন্ডল বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন।

এবিষয়ে ইউপি বিএনপির সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন,বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামতের জন্য ইতিমধ্যে স্থানীয় সাংসদ,পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে।তিনি বলেন, তারা দ্রুত বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী