ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:২০:৫৭ অপরাহ্ন
​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ ​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ
রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জি,এ,এম আব্দুল আওয়াল। 

গত ১২ই জুলাই, ২০২৬ (রবিবার) কলেজ কার্যালয়ে তিনি বিদায়ী অধ্যক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার বুঝে নেন। ​দায়িত্ব গ্রহণকালে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি,এ,এম আব্দুল আওয়াল বলেন, ​"আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে দীর্ঘকাল ধরে ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের ও একই সাথে দায়িত্বশীলতার। কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দিতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।"
​তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এদিকে জি,এ,এম আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন মেয়াদে তাঁর হাত ধরে কলেজটি শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী