ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে মো. মামুন (১৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি-বাহেরচর এলাকার আল-আকসা জামে মসজিদসংলগ্ন সাঁকোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন ওই এলাকার আলমগীর ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাঁকো পার হওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় মামুন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশির পর বেলা সাড়ে ১১টার দিকে পানির নিচ থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী