ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১৫:০৬ অপরাহ্ন
বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার
উৎসবের আবহ। কানে তালা লাগানো ডিজে-র শব্দ, মঞ্চে আলোর ঝলকানি। তার মধ্যে নাচে মত্ত কয়েক জন। মুহূর্তে তৈরি হয় বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো, যা দেখে রেগে আগুন পশুপ্রেমীরা।

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাছুরকে জোর করে টেনে নিয়ে আসা হয়েছে নাচের মঞ্চে। সে প্রাণপণে পালানোর চেষ্টা করেও রেহাই পায়নি। আতঙ্কিত সেই বাছুরকে বার বার টেনে এনে নাচানোর চেষ্টা করা হয়েছে। তীব্র ক্ষোভে প্রকাশ করেছেন নেটাগরিকেরা। শোনা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কোনও এলাকায়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, নাচের আসরে উপস্থিত এক ব্যক্তি বাছুরটিকে কখনও কোলে তুলে, কখনও টেনে মঞ্চের মাঝখানে নিয়ে আসছেন। চারপাশে বিকট শব্দ, রঙিন আলোর ঝলকানি এবং মানুষের ভিড়ের মধ্যে আতঙ্কিত প্রাণীটি বারবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ছটফট করতে গিয়ে কয়েক বার মাটিতে পড়েও যায়। কিন্তু দমানো যায়নি ওই ব্যক্তিকে। বরং বাছুরটিকে আবার মঞ্চের কেন্দ্রে নিয়ে গিয়ে নাচ করানোর চেষ্টা করেন তিনি।

এমন ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সরব হয়েছে পশুকল্যাণ সংস্থা ‘স্ট্রিট ডগ্‌স অফ বম্বে’। ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নিয়ে সংস্থার তরফে পঞ্জাব পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তদন্তের আবেদন জানানো হয়। তাদের বক্তব্য, অবলা প্রাণী কখনও বিনোদনের উপকরণ হতে পারে না। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি, অনুষ্ঠানের আয়োজক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

এই ঘটনা নজর এড়ায়নি অভিনেত্রী টিনা দত্তের। সমাজমাধ্যমে কড়া সমালোচনা করেছেন তিনি। একই ভাবে সরব গায়িকা জ্যোতির্ময়ী নায়ক, অভিনেত্রী রশ্মি গৌতম-সহ অনেকে। টিনা সমাজমাধ্যমে লেখেন, “জঘন্য ঘটনা, কঠোর পদক্ষেপ করা উচিত।” অভিনেত্রী মনসা বহেল লেখেন, “যদি একটুও লজ্জা থাকে শরীরে, আগামী দিনে এমন কাজ করার আগে চার বার ভাববেন।” গায়িকা জ্যোতির্ময়ী, অভিনেত্রী রশ্মি-সহ একাধিক পরিচিত মুখ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি তুলেছেন।

শুধু শাস্তির দাবিই নয়, বাছুরটির শারীরিক অবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিক। এক জন লিখেছেন, “এটি অত্যন্ত নিন্দনীয় এবং হৃদয়বিদারক। আশা করি বাছুরটি নিরাপদে রয়েছে।” অন্য এক জনের কথায়, “প্রাণীদের এ ভাবে ভয় দেখিয়ে বা কষ্ট দিয়ে বিনোদনের সামগ্রী বানানো কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।” তবে ছড়িয়ে পড়া এই ভিডিয়োর সত্যতা, ঘটনাস্থল এবং ঘটনার সময় সম্পর্কে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি। ফলে ভিডিয়োটি ঠিক কোথায় এবং কবে তোলা হয়েছে, তা সরকারি তদন্তের পরেই স্পষ্ট হবে। তবে, এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়েছে কি না বা কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪