ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক  বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফলাফলের দিক থেকে নাটোরের সিংড়া উপজেলার শীর্ষে অবস্থান করছে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

​২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মান উন্নয়নে দ্রুত সুনাম কুড়ানো এই প্রতিষ্ঠানটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা 'বিয়াম ফাউন্ডেশন' দ্বারা পরিচালিত হয়ে আসছে।

​চলতি বছরের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি থেকে মোট ২২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থীই কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পাসের হার ও বৃত্তির সংখ্যার দিক থেকে এটি উপজেলার মধ্যে সেরা ফলাফল।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদত হোসেন জানান, ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। বিরতির আগের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন: ​"সর্বশেষ ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জনই বৃত্তি পেয়েছিল, যা ছিল শতভাগ সাফল্য। স্কুল প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নবান। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত নিবিড় পাঠদান এবং অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতার সম্মিলিত ফসলই আজকের এই অনন্য অর্জন। আমরা আশাবাদী, সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।"

​প্রতিষ্ঠানের সভাপতি ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মিত মনিটরিং অত্যন্ত জরুরি। তিনি বলেন: ​"উপজেলা প্রশাসন পরিচালিত এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ সু-শৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা পরিচর্যার ব্যবস্থাও রয়েছে। আমরা সবসময়ই শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছি। এই নিয়মতান্ত্রিকতা ও কঠোর তদারকির কারণেই শিক্ষার্থীরা প্রতি বছর এমন গৌরবময় ফলাফল উপহার দিতে পারছে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী