ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:০৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:০৫:০১ অপরাহ্ন
বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং ছবি: সংগৃহীত
সানি লিয়োনি নাকি মন্দারমণিতে! এই খবরে শোরগোল। এক বার পছন্দের নায়িকার দর্শন কি পেতে পারেন অনুরাগীরা? এই নিয়ে সমাজমাধ্যমে যখন আলোচনা চলছে, তখন নায়িকার একের পর এক পোস্ট সমাজমাধ্যমে। বাঙালির প্রিয় দিপুদার সঙ্গে এখন জুড়ে গিয়েছে মন্দারমণিও। দিঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে মন্দারমণির জনপ্রিয়তা। ভাবুন তো, এক বার সেখানে গিয়েই যদি দেখা মেলে আপনার পছন্দের অভিনেত্রীর।

সানি লিয়োনির করা এই মন্তব্য থেকে বাড়ছে সকলের আগ্রহ। পরিবার হোক বা বন্ধু অথবা কাছের মানুষ, একান্তে সময় কাটাতে মন্দারমণির কোনও বিকল্প নেই৷ সানি লিয়োনির পরের ছবির শুটিং হওয়ার কথা এই মন্দারমণিতেই। গাড়ি নিয়ে ঘণ্টা চারেকের সফরে বেরিয়ে পড়লেই পৌঁছে যাওয়া যায় সমুদ্রতীরে। নির্জন সৈকতে বসে ঢেউয়ের শব্দ শোনার মত শান্তি যেন অন্য কোথাও মেলে না।

মন্দারমণি সফর নিয়ে অভিনেত্রী নিজেই জল্পনা উস্কে দিয়েছেন দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় তাঁর একটি ছবি ঘিরে শোরগোল। কচি কলাপাতা রঙের ব্রালেটের ওপর সবুজ রঙের প্রিন্টেড শ্রাগ আর কো-অর্ড হট প্যান্ট। আর চোখে সানগ্লাস আর উঁচু করে বাঁধা বিনুনি। সমুদ্রের ধারে পোজ় দিয়ে ছবি তোলেন সানি, আর মলদ্বীপের সঙ্গে লড়িয়ে দেন মন্দারমণিকে। অন্য একটি ছবিতে লেখেন, ‘মন্দারমণি মুড’।

তবে কি সানি তাঁর পরবর্তী সিনেমার শুটিয়ে আসবেন মন্দারমণিতে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যমে। তবে তিনি যে সমুদ্র পছন্দ করেন, তা তাঁর অনুরাগীরা জানেন। একাধিক বার তাঁকে সমুদ্রতটে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। কখনও রঙিন বিকিনিতে, আবার কখনও স্নানপোশাকে নায়িকা যে সমুদ্রপ্রিয়, তা বুঝিয়েছেন বার বার। সমাজমাধ্যমের পাতায় তাঁর রৌদ্রস্নানের ছবিও ভাইরাল হয়েছিল বহু বার। অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যম। কেউ কেউ আবার মজা করে লিখেছেন— সানিই নাকি পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মুখ হতে চলেছেন!

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী