ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:১৭:০৯ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকালে বিপুল সংখ্যক পরীক্ষার্থী তালাইমারী ট্রাফিক মোড়ে জড়ো হয়ে সড়কের ওপর অবস্থান নেন। পরে তারা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে তালাইমারী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনাস্থলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন, ঊর্ধ্বতন মহল থেকে তারা জেনেছেন, তাদের উত্থাপিত দাবিগুলো সরকার গ্রহণ করেনি। তাদের ভাষ্য, যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন না, তার এই পদে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।

বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শিক্ষার্থীদের দাবি বিবেচনার আহবান জানান। বক্তব্য চলাকালে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন আরএমপির মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (মতিহার) মোঃ সোহেল রানা এবং মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির সহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী