ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৩৬:২৬ অপরাহ্ন
শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের ছবি: সংগৃহীত
ইরানে শিশুদের ক্যানসার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে আমেরিকা। এমনটাই অভিযোগ তুলল তেহরান। তাদের দাবি, পশ্চিম ইরানের আহওয়াজ শহরে এক হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার বিশেষ বিভাগও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, হামলার জেরে হাসপাতাল খালি করে দিতে হয়েছে। হাসপাতালের বাইরে রাস্তায় জড়ো হয়েছেন অসুস্থ শিশুদের অভিভাবকেরা।

আমেরিকা-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পশ্চিম এশিয়া জুড়ে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে ইরানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা। চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ। বৃহস্পতিবারও ইরানের বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, খোন্দাব, খোরমবাদ-সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। পশ্চিম ইরানের আহওয়াজ শহরেও বিস্ফোরণ হয়েছে। ইরানি সংবাদসংস্থা মেহর জানাচ্ছে, ওই হামলার জেরে শাহিদ বাঘেই হাসপাতাল খালি করে দেওয়া হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপোরও জানিয়েছেন, হাসপাতালের কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, আপাতত শুধু অত্যন্ত সঙ্কটজনক রোগীদেরই হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি স্কুলে হামলা চালিয়েছিল আমেরিকা। মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় ১৭৫ জনের মৃত্যু হয়, তার মধ্যে বেশির ভাগই ছিল ছোট ছোট পড়ুয়া। পরে ওই হামলার দায়স্বীকারও করে আমেরিকা। জানায়, ভুলবশত ওই হামলা হয়েছিল। বুধবার রাতে ইরানের একটি সেনাছাউনিতেও হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরানের হাসপাতালের কাছে হামলার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি মার্কিন বাহিনী। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা করছে। মার্কিন সেনা আরও জানিয়েছে, ইরানমুখী একটি খালি ট্যাঙ্কারেও তারা হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলার জেরে জাহাজটি অচল হয়ে গিয়েছে। সেটি বর্তমানে আর ইরানের দিকে এগোচ্ছে না বলে দাবি আমেরিকার। অন্য দিকে, ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি)-র দাবি, তারা আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী