ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫২:৫০ অপরাহ্ন
হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা ছবি: সংগৃহীত
সমঝোতা ছেড়ে ফের সংঘাতের পথে হেঁটেছে আমেরিকা এবং ইরান। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই হরমুজ প্রণালীই। বুধবার হরমুজ উপকূলবর্তী ইরানের সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্রকেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। প্রথম হামলার ৯ ঘণ্টা পর দ্বিতীয় বার হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড।

আমেরিকার জোড়া হামলার পরেই এই বিষয়ে মুখ খুলেছে ইরান। শান্তিসমঝোতার বিষয়ে আমেরিকার সঙ্গে দৌত্য চালানো ইরানের দূত মহম্মদ বাকের কালিবাফ বলেন, “আমরা আমেরিকার সঙ্গে অস্তিত্বরক্ষার লড়াই করছি।” ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের তরফে জানানো হয়েছে, তারা বাহরিন, কুয়েত এবং জর্ডনের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মার্কিন হামলার পর সে দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের সংবাদসংস্থা ‘মেহর’ জানিয়েছে, বন্দর আব্বাসের কাছে হামলা চালিয়েছে আমেরিকা। চাবাহার বন্দরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

বুধবার সকালে ইরানের হরমুজ তীরবর্তী সামরিক পরিকাঠামোকে অকেজো করতে মার্কিন সেনা মূলত তুন্‌ব দ্বীপ লক্ষ্য করে হামলা চালায়। ৯০ মিনিট ধরে এই অভিযান চলে। পরে ইরানের আহবাজ শহর লক্ষ্য করেও হামলা চালানো হয়। এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে তাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। সম্প্রতি দেশে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিন সপ্তাহ আগে ইরানের সঙ্গে সমঝোতার মউ স্বাক্ষর করেছিল আমেরিকা। তাতে দু’মাসের সংঘর্ষবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই শর্ত লঙ্ঘন করে ইরান হরমুজ প্রণালীর পণ্যবাহী জাহাজগুলিকে আক্রমণ করে চলেছে। সম্প্রতি ট্রাম্প মেজাজ হারিয়ে সংঘর্ষবিরতির ইতি ঘোষণা করে দেন। যদিও আলোচনার পথ এখনও খোলা রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী