ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৬:০৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৬:০৯:৪১ অপরাহ্ন
নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন ফাইল ফটো
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের (ইউপি) বামইন চিনোড়া গ্রামে সেচ নীতিমালা  লঙ্ঘন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কমান্ড এরিয়ায় অবৈধভাবে অগভীর নলকূপ (এসটিডব্লিউ) স্থাপনের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছে, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী আর্থিক সুবিধার বিনিময়ে অবৈধ অগভীর নলকুপ স্থাপনে সহযোগীতা করেছে। তা না হলে এটার অনুমোদন মিলতো না, এছাড়াও দীর্ঘদিন ধরে অভিযোগ করেও প্রতিকার কেনো মিলছে না।এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় কৃষকগণ।

ভুক্তভোগী কৃষক মৃত আবুল কাসেমের পুত্র অলিউল্লাহ জানান, ২০১০ সালে তিনি বরেন্দ্র কর্তৃপক্ষের সব ধরনের নিয়মকানুন অনুসরণ করে এসটিডব্লিউ স্থাপনের অনুমোদন পান। এরপর দীর্ঘদিন ধরে নিজ স্কীমের আওতায় কৃষকদের সেচসেবা দিয়ে আসছিলেন। কিন্তু প্রায় নয় বছর পর, ২০১৯ সালে একই গ্রামের টিমারু বর্মনের পুত্র সাধন বর্মন তার স্কীমের কমান্ডিং এরিয়ার মাত্র ৫০০ ফুট দূরে নতুন একটি এসটিডব্লিউ স্থাপনের অনুমোদন পান, যা বরেন্দ্রর প্রচলিত নীতিমালার পরিপন্থী বলে তিনি দাবি করেন।

অলিউল্লাহর অভিযোগ, নতুন সংযোগ চালুর পর তার স্কীমের আওতাভুক্ত জমিতে জোরপূর্বক পানি সরবরাহ করা হয়। পাশাপাশি তার সঙ্গে থাকা কৃষকদের ভয়ভীতি দেখিয়ে তুলনামূলক বেশি মূল্যে অন্য উৎস থেকে পানি নিতে বাধ্য করা হয়েছে। ফলে তিনি দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ করার কারণে তিনি বিভিন্ন ধরনের হয়রানি, মিথ্যা মামলা এবং হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন বলেও দাবি করেন।

স্থানীয় কৃষক আব্দুল ওয়াব বলেন, আমরা চাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হোক। যদি নীতিমালা লঙ্ঘন করে সংযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এতে কৃষকদের স্বার্থ রক্ষা হবে। একই গ্রামের কৃষক মুকুল বলেন, এই সংযোগের কারণে স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাধন বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই তিনি কাজ করছেন।

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা তারিক আজিজ মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেচ কমিটির সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী