ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১১:৪৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১১:৪৩:৩৮ অপরাহ্ন
রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় আটক এক যুবককে সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রাজপাড়া থানা পুলিশ নগরীর লক্ষ্মীপুর যাত্রী ছাউনির পেছনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া থানার হেতেমখাঁ (কারিগরপাড়া) এলাকার বাসিন্দা মোঃ আব্দুর সাত্তারের ছেলে মোঃ হাসিবুল ইসলামকে (২৪) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ জব্দ করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

আরএমপি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহানগরীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী