ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৪:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৪:২৩:৫২ অপরাহ্ন
ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের ধাক্কায় স্কুল বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা দুই শিক্ষার্থী ও বাসচালকসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। 

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পরপরই রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়েছিল। গেট খোলার পর স্কুল বাসটি লাইন পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী লোকাল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুড়কে যায় এবং এর ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

এক রেল কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে স্কুলশিক্ষার্থী বহনকারী ওই বাসটি লাইন পার হওয়ার সময় লোকাল ট্রেনের মুখে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্ব ও ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে লোকসভার সাবেক সংসদ সদস্য ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক ট্র্যাজেডির জন্য সরাসরি গেটম্যানের চরম অবহেলাকেই দায়ী করেছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী