ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৫৪:৪৬ অপরাহ্ন
ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া
নতুন ছবি ‘দ্য ওডিসি’–এর নিউইয়র্ক প্রিমিয়ারে সবাইকে মুগ্ধ করলেন হলিউড তারকা জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান। সাদা পালক আর ডানার নকশায় তৈরি ব্যতিক্রমী পোশাকে লাল গালিচায় হাজির হয়ে মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে জেনডেয়া পরেছিলেন সাদা রঙের কাঁধখোলা একটি দীর্ঘ পোশাক। পোশাকটির সঙ্গে ছিল বড় পালকের ডানা, যা তার কাঁধ ছাড়িয়ে দুই পাশে ছড়িয়ে ছিল। হীরার দুল, সাদা জুতা, বেণি করা চুল এবং হালকা সাজে তার পুরো সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

লাল গালিচায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। তার এই ব্যতিক্রমী সাজের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, একেবারে নিখুঁত। আবার কেউ মন্তব্য করেছেন, প্রতিবারই কীভাবে এত দারুণভাবে চমকে দেন। 

জেনডেয়া জানান, এই বিশেষ পোশাকটি তিনি এবং তার দীর্ঘদিনের পোশাক পরিকল্পনাকারী প্রায় দুই বছর ধরে সংরক্ষণ করে রেখেছিলেন। তাদের ইচ্ছা ছিল উপযুক্ত সময়েই এটি সবার সামনে আনা হবে।

‘দ্য ওডিসি’ ছবিতে জেনডেয়া জ্ঞান ও যুদ্ধের দেবী অ্যাথেনা (প্রাচীন গ্রিক ধর্মের প্রধান দেব-দেবীদের একজন) চরিত্রে অভিনয় করেছেন। প্রিমিয়ারে তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরন, ম্যাট ডেমন, লুপিতা নিয়ঙ্গোসহ আরও অনেক তারকা। ছবিতে টেলেমাকাস চরিত্রে অভিনয় করা জেনডায়ার স্বামী টম হল্যান্ডও অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে প্যারিস ও লন্ডনের প্রিমিয়ারেও নিজের ব্যতিক্রমী সাজে আলোচনায় ছিলেন জেনডায়া। এবার নিউইয়র্কেও একইভাবে নজর কাড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী