ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা
বিশ্বকাপ ট্রফি, সোনার পদক ছাড়াও একটি বিশেষ পুরস্কার পাবেন এ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। বিশ্বজয়ী দলের ফুটবলারদের একটি বিশেষ স্মারক আংটি দেবে ফিফা। এ বারই প্রথম দেওয়া হবে এই পুরস্কার।

ফাইনালে পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ-ফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। আমেরিকার এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে। সেই আমেরিকার মাটিতেই ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সমাজমাধ্যমে প্রকাশ করেছে বিশেষ আংটির ছবি।

ফিফা জানিয়েছে ২০২৬-এর বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি রিং বা আংটি তৈরি করানো হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার এবং কোচদের জন্য। বাকিগুলি সরকারি লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসাবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। আংটির এক দিকে থাকছে বিশ্বকাপের নকশা। অন্য দিকে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। চ্যাম্পিয়ন দলের জন্য নির্দিষ্ট আংটিগুলিতে থাকবে আলাদা নম্বর। প্রাপকদের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করিয়ে দেবে ফিফা।

ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়ককে স্মারক হিসাবে দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে প্রত্যেকের আঙুলের মাপ নিয়ে আংটি তৈরি করিয়ে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে।

১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। লিয়োনেল মেসিরা গত বারের চ্যাম্পিয়ন। মোট তিন বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্পেন বিশ্বকাপ পেয়েছে এক বার। এ বার যারা চ্যাম্পিয়ন হোক, তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী