ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:২১:৪০ অপরাহ্ন
আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ
স্পেনের শক্তির কথা বলার চেয়ে তাদের দুর্বলতা খুঁজে বের করাই কঠিন। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত খেলতে থাকা দলটির উল্লেখযোগ্য কোনো দুর্বলতা এখন পর্যন্ত চোখে পড়েনি।

বিশ্বকাপের আগে কোচ লুইস দে লা ফুয়েন্তে ‘একতাবদ্ধ’ স্পেনের কথা বলে দলকে উজ্জীবিত করেছিলেন। তবে স্কোয়াড ঘোষণার পর রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকায় কিছুটা সমালোচনা হয়েছিল। সেই সংশয় অবশ্য মাঠের পারফরম্যান্সেই উড়িয়ে দিয়েছে স্পেন।

২৬ সদস্যের দলে আটজনই বার্সেলোনার ফুটবলার। পাশাপাশি পিএসজির ফ্যাবিয়ান রুইজ, অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যালেক্স বায়েনা, ম্যানচেস্টার সিটির ব্যালন ডি’অরজয়ী রদ্রি এবং রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের মতো তারকাদের উপস্থিতিতে আরও ভারসাম্যপূর্ণ হয়েছে দলটি।

চলতি টুর্নামেন্টে পাঁচ গোল করা ওয়ারজাবাল রয়েছেন দুর্দান্ত ফর্মে। ফাইনালেও গোলের ধারা অব্যাহত রেখে দলকে শিরোপা জেতাতে পারলে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা করে নিতে পারেন তিনি।

অন্যদিকে লামিনে ইয়ামাল, দানি ওলমো ও পাউ কুবার্সির মতো তরুণদের পারফরম্যান্সও স্পেনকে দিয়েছে বাড়তি শক্তি। আক্রমণে ওলমোর সৃজনশীলতা, ইয়ামালের গতিময়তা এবং কুবার্সির দৃঢ় রক্ষণ দলটিকে পূর্ণতা দিয়েছে। এতটাই ভারসাম্যপূর্ণ এই দল যে, ইউরো জয়ী নিকো উইলিয়ামসের মতো তারকাকেও নিয়মিত বড় ভূমিকা রাখতে হচ্ছে না।

সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২