ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:১২:৩৮ অপরাহ্ন
বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয়  শিক্ষামন্ত্রী বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। 

এ মানবসম্পদকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে পারলে বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসে, সে লক্ষ্য নিয়েই সরকার শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি। এ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের বিকল্প নেই। সরকার এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চায়, যেখানে স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক, বহুমাত্রিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা হ্রাস পাওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধ কিংবা একীভূত হচ্ছে| অন্যদিকে বাংলাদেশে উচ্চশিক্ষার চাহিদা ক্রমাগত বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের আপস করা হবে না। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। স্থানীয় চাহিদা বিবেচনায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযক্তি, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানসহ প্রয়োজনভিত্তিক বিভিন্ন অনুষদ চালুর সুযোগ রাখা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে এবং পর্যায়ক্রমে শিক্ষা খাতে জাতীয় আয়ের (জিডিপি) ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, দেশের তরুণদের সৃজনশীল, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাসনাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল- মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল| অনুষ্ঠানে নওগাঁর সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও আইন বিভাগের প্রথম ব্যাচের ৮০ জন শিক্ষার্থীকে নওগাঁর ঐতিহ্যবাহী আমগাছের চারা ও ব্যাগ উপহার দিয়ে তাদের বরণ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ শহরের বরুলকান্দি মোড়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা এবং ফলক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করেন। পরে কেক কেটে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী