ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:২৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:২৪:৩০ অপরাহ্ন
জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের
জর্ডনের দু’টি সেনাঘাঁটিতে গত এক সপ্তাহের মধ্যে ইরানের হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে কত জন আহত হয়েছেন, সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সিবিএস নিউজ।

গত দু’সপ্তাহে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। আমেরিকা এবং ইরান দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার ধার বাড়িয়েছে। আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কাতার ‌এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তারা। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে জর্ডনে দু’টি মার্কিন বায়ুসেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। তবে কারও প্রাণহানি হয়নি বলে সূত্রের দাবি।

শুক্রবার রাতে তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা। সেই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরান বাহিনীর। আহত হয়েছেন অনেকে। তেহরানের অভিযোগ, মার্কিন সেনা জনবসতি এলাকাগুলিকে নিশানা করছে ইচ্ছা করে। রাতভর সংঘর্ষ চলে দু’পক্ষের। শনিবার সকালেও মার্কিন হামলা অব্যাহত থাকে। পাশাপাশি, কুয়েতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে দেশে বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, ইরানের হামলায় বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। একটি জল শোধনাগারকেও নিশানা করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় বলে জানিয়েছে কুয়েত প্রশাসন। অন্য দিকে, শনিবারেই হরমুজ়ে দু’টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়। এই ঘটনার জন্য আমেরিকাকেই দায়ী করেছে তেহরান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী