ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১২:২৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১২:২৩:০০ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শত বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

শনিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৮টায় সদর কোম্পানি ও সিপিসি-১, র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর সামনে কানসাট মোড়-দিনাজপুরগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা আফরুজা (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়,. জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী