ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৫:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৫:৫৬:১৪ অপরাহ্ন
সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা
নাটোরের সিংড়ায় আইন অমান্য করে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

​আদালত সূত্রে জানা যায়, খেজুরতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে দুপুরের দিকে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত মোঃ তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, "ফসলি জমি এ দেশের বড় সম্পদ। কোনো অবস্থাতেই নিয়ম বহির্ভূতভাবে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন কিংবা মাটিকাটা বরদাশত করা হবে না। পরিবেশ ও কৃষিখাত রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।"

​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী