ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তানে স্থল মাইন বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৪:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৪:০৭:২৩ অপরাহ্ন
পাকিস্তানে স্থল মাইন বিস্ফোরণে ৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
পাকিস্তানে স্থল মাইন বিস্ফোরিত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে কুররামের একটি বনাঞ্চলে এক ব্যক্তি মাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। নিহত ও আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কুররাম জেলার পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ খান বলেন, আহতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়।

এই বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই কুররাম জেলা দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সহিংসতায় জর্জরিত। বিশেষ করে, সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে সংঘর্ষে ২০২৩ সালে এখানেই প্রায় ১৩০ জন প্রাণ হারিয়েছিলেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় প্রবীণদের মধ্যস্থতায় শিয়া ও সুন্নি জাতিগোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে অঞ্চলটিতে এখনো মাঝে মাঝেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কিন্তু ভূমি মাইন বিস্ফোরণ তুলনামূলকভাবে বিরল।

কুররামের কিছু অংশে শিয়া মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও, পাকিস্তানের সার্বিক জনসংখ্যায় তারা সংখ্যালঘু। এই সাম্প্রতিক বিস্ফোরণ আবারও কুররামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী