ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:০০:০৩ অপরাহ্ন
হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রেস প্রকল্পের আওতায় হিট একশন ডে-২০২৬ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিয়োজিত আছি। প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবুজ নগরীকে আরও সবুজ করতে প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।

শিক্ষাক্ষার্থীদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীসহ সারাদেশে তীব্র তাপদাহে করণীয় বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। পরিমানমত নিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর পানীয় ও তীব্র গরমে ছাতা ও টুপি ব্যবহার, ভরদুপুরে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে, ঢিলেঢালা হালকা রঙের সুতির পোশাক পরিধান, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করতে হবে। এ বিষয়ে তোমরা সকলে প্রশিক্ষণ গ্রহণ করেছো, এ প্রশিক্ষণ অনেক কাজে লাগবে।

তিনি আরো বলেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী রাজশাহীকে আগামীতে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা চাই।

অনুষ্ঠানে রেস প্রকল্পের আওতায় তীব্র গরমে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন ও শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সচেতনতামূলক বার্তা সম্বলিত হাতপাখা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে ফাস্ট এইড বক্স প্রদান করা হয়।

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী